শক্ত করে হাত পা বাধো মুখটাও বেধো যেনো চেপে ধরো গলার স্বরে আওয়াজ আসবে কেনো? চোখের বাঁধন খুলে গেলে দেখে ফেলি যদি জলের রঙটা বদলে গেছে যেন, র*ক্তে ভাসা নদী হৃদয় খানি পারলে বেধো ক্ষত গুলো ঢেকে আর যে আমার ঘুম আসেনা লা*শগুলো সব ডাকে! তোমার ঘরেও মানুষ আছে র*ক্তে মাংসে গড়া আমরা কী খুব ভিনদেশী আজ? তবে মা*রতে কীসের তারা? তোমার র*ক্ত আমার র*ক্ত সবার র*ক্ত লাল নিজের সাথে নিজের যু*দ্ধ আর চলবে কতকাল?