স্বপ্নগুলো বেচে দিয়ে
কিনছি পেটের ভাত
চোখের জলে যায় না কষ্ট
কাজল কালো রাত
স্বপ্নগুলো বেচে দিয়ে
কিনছি পেটের ভাত
চোখের জলে যায় না কষ্ট
কাজল কালো রাত।।
রঙ মাখানো রোদের হাসি
স্বচ্ছ নীল আকাশ
পা বাড়ালে বাইরে দেখি
ঝড়-বৃষ্টি-বাজ
রঙ মাখানো রোদের হাসি
স্বচ্ছ নীল আকাশ
পা বাড়ালে বাইরে দেখি
ঝড়-বৃষ্টি-বাজ
সরোবরের ঢেউতে খেলে
মরিচিকার ফাঁদ।।
চোখের জলে যায় না কষ্ট
কাজল কালো রাত।।
আকাশ দেখে গাছ-গাছলি
ইচ্ছে পাখি হওয়া
লতাগুল্মের জীবন আমার
সয় কি ঝোড়ো হাওয়া
আকাশ দেখে গাছ-গাছলি
ইচ্ছে পাখি হওয়া
লতাগুল্মের জীবন আমার
সয় কি ঝোড়ো হাওয়া
বটগাছের ছায়ার তলে
চারার আর্তনাদ।।
চোখের জলে যায় না কষ্ট
কাজল কালো রাত।।
স্বপ্নগুলো বেচে দিয়ে
কিনছি পেটের ভাত
চোখের জলে যায় না কষ্ট
কাজল কালো রাত।।
স্বপ্নগুলো বেচে দিয়ে
কিনছি পেটের ভাত
চোখের জলে যায় না কষ্ট
কাজল কালো রাত।।
รูปแบบของดนตรี
Bengali Melody Folk Song. clear voice. flute, mandira, Dotara, guitar, tabla, cymbal, jhumjhumi, sitar, harmony, seraj.