Bengali Melody Folk Song

682

Musik erstellt von Arpita Sarkar mit Suno AI

Bengali Melody Folk Song
v3.5

@Arpita Sarkar

Bengali Melody Folk Song
v3.5

@Arpita Sarkar

Text
সবুজের ঢেউ খেলে ফুল পাখি কথা বলে
নূপুর পায়ে নদী ছুটে যায়
গাঁয়েরই মেঠো পথে বুনো ফুলেরই সাথে
মৌমাছিরা লুটোপুটি খায়
আমার স্নিগ্ধ শ্যামল গাঁয় তোরা কে কে যাবি আয়
রাখাল ছেলে বাজায় বাঁশি বসে বটের ছায়
আমার স্নিগ্ধ শ্যামল গাঁয় তোরা কে কে যাবি আয়
রাখাল ছেলে বাজায় বাঁশি বসে বটের ছায়।।
রঙ-বেরঙের ছেঁড়া পালে মাঝির গানে প্রাণটা দোলে
সুরের জাদু লগি আর বৈঠায়
মাঠ ভরা সোনালি ধান গলা ভরা খুশিরই গান
কৃষক বধু স্বপ্ন আঁকে মাটির আঙিনায়
আমার স্নিগ্ধ শ্যামল গাঁয় তোরা কে কে যাবি আয়
রাখাল ছেলে বাজায় বাঁশি বসে বটের ছায়
গাঁয়ের বধূ কলসি কাঁখে কাজল চোখে স্বপ্ন আঁকে
জীবন চলে কুমোরের চাকায়
জোছনা রাত ভোরের আলো সাগর নদী চোখ ধাঁধালো
ছবির মতো গাঁয়ের জীবন সুর ও ছন্দময়।
আমার স্নিগ্ধ শ্যামল গাঁয় তোরা কে কে যাবি আয়
রাখাল ছেলে বাজায় বাঁশি শীতল বটের ছায়
সবুজের ঢেউ খেলে ফুল পাখি কথা বলে
নূপুর পায়ে নদী ছুটে যায়
গাঁয়েরই মেঠো পথে বুনো ফুলেরই সাথে
মৌমাছিরা লুটোপুটি খায়
আমার স্নিগ্ধ শ্যামল গাঁয় তোরা কে কে যাবি আয়
রাখাল ছেলে বাজায় বাঁশি বসে বটের ছায়
আমার স্নিগ্ধ শ্যামল গাঁয় তোরা কে কে যাবি আয়
রাখাল ছেলে বাজায় বাঁশি বসে বটের ছায়।।
Musikstyle
Bengali Melody Folk Song. clear voice Dotara, guitar, mandira, flute, tabla, cymbal, jhumjhumi, sitar, harmony, seraj.

Du magst vielleicht

Cover des Liedes Hoes
v4

Erstellt von Bob Bobtest mit Suno AI

Cover des Liedes Napkelte a Dunaparton
v4

Erstellt von Erno Damm mit Suno AI

Cover des Liedes Do końca świata, Marto
v4

Erstellt von slawomir mit Suno AI

Cover des Liedes ভোরের গান
v4

Erstellt von ami biplob mit Suno AI

Verwandte Playlist